বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

ধর্মদানই শ্রেষ্ঠদান

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
ধর্মদানই শ্রেষ্ঠদান
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বর্তমান যুগে যা বিশেষ প্রয়োজন সে সম্পর্কে স্বামীজী বলছেন, মহাভারত-কার বেদব্যাসের জয় হোক। তিনি বলে গেছেন, কলিযুগে দানই একমাত্র ধর্ম। অন্যান্য যুগে যে সকল কঠোর তপস্যা ও যোগ প্রচলিত ছিল তা এখন আর চলবে না। এই যুগে বিশেষ প্রয়োজন দান—অপরকে সাহায্য করা। ধর্মদানই শ্রেষ্ঠ দান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান ; অন্য বস্ত্র দান সর্বনিম্নে। যিনি ধর্মজ্ঞান প্রদান করেন তিনি আত্মাকে অনন্ত জন্ম-মৃত্যু-প্রবাহ থেকে রক্ষা করে থাকেন। যিনি বিদ্যা দান করেন, তিনিও আধ্যাত্মিক জ্ঞানলাভের সহায়তা করেন। অন্যান্য দান, এমনকি প্রাণদান পর্যন্ত তার তুলনায় অতি তুচ্ছ। স্বামীজী এই আধ্যাত্মিক জ্ঞান দানকেই সর্বোচ্চ স্তরের দান বলে উল্লেখ করেছেন। কারণ আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করলেই মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হয়। আমাদের শাস্ত্র আধ্যাত্মিক ভাবের অনন্ত উৎস। স্বামীজী বলেছেন, অন্যান্য দেশে অনেক বড় বড় কথা শুনতে পাওয়া যায় বটে কিন্তু এখানে কেবল এখানেই এমন মানুষ পাওয়া যায় যিনি ধর্মকে জীবনে পরিণত করেছেন। বড় বড় কথা বলাই ধর্ম নয়। তোতা পাখিও কথা কয়, আজকাল কলেও কথা বলে। কিন্তু যার মধ্যে ত্যাগ আধ্যাত্মিকতা তিতিক্ষা ও অনন্ত প্রেম বিদ্যমান তিনিই ধার্মিক পুরুষ। আমাদের শাস্ত্রে এই সকল সুন্দর সুন্দর ভাব আছে এবং আমাদের দেশে এমন মহৎ জীবনসমূহ উদাহরণরূপে আছে যেগুলি সমগ্র জগতে ছড়িয়ে দিতে হবে। আর যতই তুমি অপরকে সাহায্য করতে অগ্রসর হবে ততই দেখবে তুমি নিজেরই কল্যাণ করছো। যদি তোমরা যথার্থই তোমাদের ধর্মকে ভালোবাসো, দেশকে ভালোবাসো তবে সাধারণের নিকট দুর্বোধ্য শাস্ত্রগুলি থেকে এই রত্নরাজি উদ্ধার করে প্রকৃত উত্তরাধিকারীগণকে দিতে হবে। এই মহাব্রত সাধনে প্রাণপণ করতে হবে। আর শত শত শতাব্দী ধরে আমরা ঘোরোতর ঈর্ষাবিষে জর্জরিত হচ্ছি সেটি আমাদের ত্যাগ করতে হবে। সর্বদা দাস হতে শিক্ষা কর, তবেই প্রভু হতে পারবে। প্রথমে আজ্ঞা পালন করতে শেখো, আজ্ঞা দেবার শক্তি আপনা থেকেই আসবে। ঈর্ষা পরিত্যাগ করলে এখনো যেসব বড় বড় কাজ পড়ে আছে তা তুমি করতে পারবে।

আরও বোধিবৃক্ষ খবর