বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

প্রকাশিত: ১২ মে, ২০২৬
আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

সংকলক: সন্দীপ সিনহা

আমরা যদি আধ্যাত্মিক জীবনযাপন করতে চাই তবে আমাদের প্রত্যেকটি কাজ সেই অনুযায়ী হতে হবে। ঠিক কোন্ বিষয়টি, কোন্ কাজটি আমাদের আধ্যাত্মিক জীবন গঠনে সাহায্য করবে তা কিভাবে বোঝা যাবে? সাধারণভাবে বলা যায়, আমি যে এই দেহটা নই, আমি আত্মাস্বরূপ—এই উপলব্ধির সহায়ক সমস্ত কর্ম বা জীবনের প্রতি পদক্ষেপে এই দৃষ্টিভঙ্গি জাগ্রত রাখার প্রয়াসই আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে পারে। এই দেহাত্ববোধ থেকে নিজেকে মুক্ত করা এবং আমাদের প্রকৃত স্বরূপ যে এসবের অতীত কোন বস্তু, তা উপলব্ধি করাই হলো আধ্যাত্বিক দৃষ্টিভঙ্গি। আমাদের প্রকৃত সত্তা যে কেবলমাত্র এই দেহ মন ইন্দ্রিয়ের অতীত তা নয়, যা কিছু পরিবর্তনশীল সেসবেরই ঊর্ধ্বে তা অবস্থিত। আমাদের প্রত্যক্ষ অনুভূতি হল—শরীর ও মন নিত্য পরিবর্তিত হলেও এ বোধ সবসময় জাগ্রত থাকে যে আমি সেই একই আছি, একই থাকবো। মুহূর্তে মুহূর্তে আমার শরীর ও মনের কতই পরিবর্তন হচ্ছে, কিন্তু কখনো আমাদের মনে হয় না যে, আমি পরিবর্তিত হচ্ছি। যে আমি যুবক ছিলাম, সুখী ছিলাম, সেই আমিই বৃদ্ধ ও দুঃখী—এই আমাদের বোধ হয়। অর্থাৎ সমস্ত পরিবর্তনের মধ্যে একটা অপরিবর্তনীয় 'আমি' থেকে যায়। এই যে অপরিবর্তনীয় নিত্য আমি, এটাকেই জানতে হবে আমার প্রকৃত সত্তারূপে স্বরূপরূপে। এই স্বরূপকে বলা হয় আত্মা এবং আত্মা সম্বন্ধে যিনি চিন্তা করেন তাকেই বলা হয় আধ্যাত্মিক। আধ্যাত্মিক জীবন যাপন করতে হলে তার একটা কার্যকরী দিক আছে। তার প্রারম্ভিক সাধন আছে। যিনি আধ্যাত্মিক জীবন গঠন করতে চান তিনি হবেন ঈশ্বরানুরাগী, নিজের জীবনে এবং অপরের সঙ্গে আচরণে সর্বদাই সৎ থাকবেন। জিতেন্দ্রিয়, উদারচিত্ত ও সত্যাশ্রয়ী হবেন। কায়মনোবাক্যে কখনো অপরের অমঙ্গল করবেন না। উদারচিত্ততা, অপরের প্রতি সহানুভূতি, সর্বদা সকলের জন্য সাহায্যের হাত প্রসারিত করে রাখা, শ্রদ্ধা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম এবং অনাড়ম্বর জীবনযাপন —এ সমস্তই আধ্যাত্মিক জীবনযাপনের অন্তর্গত।

আরও বোধিবৃক্ষ খবর