বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

আত্মঘাতী ব্যবস্থা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
আত্মঘাতী ব্যবস্থা
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, পরম সত্যের প্রকৃতি সম্বন্ধে আমাদের বিশ্বাসের আলোকে আমরা ন্যায়- অন্যায়ের ধারণা গড়ে তুলি। আবার এই ন্যায়- অন্যায়ের ধারণা অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে ও অর্থনৈতিক জীবনে  আচার-আচরণ গুলি ঠিক করে নিই। সেই জন্য অধিবিদ্যাগত বিশ্বাসগুলি অবান্তর হওয়া তো দূরের কথা,বরং সেই বিশ্বাসগুলিই আমাদের কর্মের  নীতি নির্ধারক হয়ে ওঠে। বর্তমান কালে জীবনের সর্বত্র আমরা এই বিশ্বাসের অভাব দেখি। শুধু যে ভগবানে বিশ্বাস নেই তা নয়, বিচারে, নৈতিকতায় কোনোটিতে বিশ্বাস নেই। এমনকি শিক্ষিত মানুষদের মধ্যেও দেখা যায় তার নিজের উপরও বিশ্বাস নেই। আমাদের জাতীয় নেতারা এবং শিক্ষিত অনেক মানুষেরা এটা বিশ্বাস করেন যে, বিজ্ঞান ও প্রযুক্তির এই যে অবিরাম উন্নতি ও বিকাশ সেটাই জাতীয় উন্নয়ন। বর্তমানে আমাদের দেশে দুই শতাধিক বিশ্ববিদ্যালয় হয়েছে। আমাদের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এক গৌরবজনক স্থান দখল করে নিয়েছে। এমনকি মহিলারাও বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় আকর্ষণ বোধ করছেন ও সাফল্য লাভ করছেন। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় তথ্য সংগ্রহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তা চরিত্রবান মানুষ তৈরি করতে ব্যর্থ। জীবন ধারণের জন্য রসদ সংগ্রহ করাই আজকের শিক্ষার প্রথম ও শেষ কথা। তাই ব্যক্তিত্বের সার্বিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় না। জীবনের মান উন্নত করার অর্থ দাঁড়িয়েছে, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি বা মানুষের আদিম প্রবৃত্তির তৃপ্তি সাধন। শৃঙ্খলা ও সংযমের লাগামবিহীন শিক্ষা যার মধ্যে সামাজিক ও নৈতিক শিক্ষার কোন জ্ঞান নেই, যা আচার-আচরণ শিক্ষা দেয় না, নৈতিক মূল্যবোধের উপর কোন গুরুত্ব দেয় না, সেই শিক্ষা যেন পাগলা ঘোড়া। সে যেখানে ইচ্ছা যেতে পারে, যে কোন দিকে মোড় ঘুরতে পারে। তারপরে সমাজের দিক থেকে এটি বিশেষ ক্ষতিকর ও আত্মঘাতী ব্যবস্থা হয়ে পড়ে। নৈতিক আচরণ দিয়ে মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে না তোলা হলে সমাজের পরিণতি আরো ভয়াবহ হবে।

আরও বোধিবৃক্ষ খবর