বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটের শুরুতেই রক্তগঙ্গা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
পাক অধিকৃত কাশ্মীরে ভোটের শুরুতেই রক্তগঙ্গা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: নির্বাচনের শুরুতেই রণক্ষেত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)। সরকারের গাজোয়ারি নির্বাচনের বিরুদ্ধে জমতে থাকা জনক্ষোভ প্রথম দফার ভোটেই দাবানলের মতো আছড়ে পড়ল রাজপথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাধারণ মানুষের ওপর এলোপাথাড়ি গুলি চালাল পাকিস্তান পুলিশ। পুলিশের এই নারকীয় গুলিবর্ষণে এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও বহু মানুষ। রক্তক্ষয়ী এই হিংসার পাশাপাশি প্রথম দফার ভোটে ব্যাপক কারচুপির অভিযোগে সরব হয়েছে সবকটি রাজনৈতিক দল।

সোমবার অধিকৃত কাশ্মীরে তিন দফার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু বুথ খোলার পর থেকেই দিকে দিকে ছড়াতে থাকে চরম অশান্তি। রাওয়ালকোট, কোটলির মতো এলাকাগুলি কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। একাধিক জায়গায় বুথ দখল করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর, গত ৫২ দিন ধরে রাওয়ালকোটে টানা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল সাধারণ মানুষের সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)। ভোট শুরু হতেই সেই বিক্ষোভ দমনে মরিয়া হয়ে ওঠে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, সোমবার তাঁদের একটি শান্তিপূর্ণ মিছিলের ওপর কোনও প্ররোচনা ছাড়াই আচমকা গুলিবৃষ্টি শুরু করে পুলিশ। চারদিক থেকে ছুটে আসা বুলেটের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বহু আন্দোলনকারী। মুহূর্তের মধ্যে রাজপথ রক্তে ভেসে যায়। এই ঘটনার পর গোটা পিওকে জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, ইসলামাবাদের চাপিয়ে দেওয়া এই একতরফা নির্বাচনের বিরুদ্ধেই এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের এই মরণপণ প্রতিরোধ।

আরও বিদেশ খবর