বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

কৃষ্ণ সাগরে রুশ-ইউক্রেন যুদ্ধের আগুন, আটকে ১৩ ভারতীয় নাবিক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
কৃষ্ণ সাগরে রুশ-ইউক্রেন যুদ্ধের আগুন, আটকে ১৩ ভারতীয় নাবিক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীর পর এবার তীব্র আতঙ্ক ছড়াল কৃষ্ণ সাগরে (ব্ল্যাক সি)। ইউক্রেন ও রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের আবহে ওডেসা প্রদেশের চার্নোমোরস্ক বন্দরে ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই ওই বন্দরে আটকে পড়েছে ‘এমভি আমির ১’ (MV Amir 1) নামের একটি পণ্যবাহী কার্গো জাহাজ। আর সেই জাহাজেই বন্দি হয়ে রয়েছেন ১৩ জন ভারতীয় নাবিক। যে কোনো মুহূর্তে তাঁদের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাবিকদের সর্বভারতীয় সংগঠন ‘ফরোয়ার্ড সি মেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (FSUI) এই খবরটি প্রকাশ্যে এনেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে থাকা কার্গো জাহাজটির ১৫ জন ক্রু মেম্বারের মধ্যে ১৩ জনই ভারতীয়। বর্তমানে চার্নোমোরস্ক বন্দরের চারপাশ জুড়ে লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চলছে। চোখের সামনে এই তাণ্ডব দেখে জাহাজের ভেতরে থাকা ভারতীয় নাবিকরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এতটাই সংঘাতপূর্ণ যে জাহাজের নিরাপত্তা সম্পূর্ণ বিঘ্নিত।
এই ঘটনার পর ওই নাবিক সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ১৩ জন ভারতীয় নাগরিকের জীবন বাঁচাতে তাঁরা ইতিমধ্যেই ভারত সরকার, জাহাজটির মালিকপক্ষ এবং যে দেশের পতাকা বহন করে (ফ্ল্যাগ স্টেট) জাহাজটি চলছে, সেই দেশের কর্তৃপক্ষের সঙ্গে জরুরি যোগাযোগ করেছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের কাছে তাঁদের আর্জি— অবিলম্বে কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে এই যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয় নাবিকদের নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

আরও বিদেশ খবর